চিকিৎসা করার জন্য পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা
রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদ
লালগোলা ছাইতনী গ্রামের আফতাব হোসেন ৬০ বছরের বৃদ্ধ পেশায় ছিল দিনমজুর পরিবারের সদস্য ছিল স্ত্রী এক পাগল ছেলে ও এক মেয়ে চারজন নিয়েই পরিবার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।
আফতাব হোসেনের পেটে টিউমার হাওয়াই সংসার পুরো অসহায় হয়ে পড়েছে ,কলকাতা পিজি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন, তার পক্ষে সংসার চালানো এবং তার চিকিৎসা করানোর জন্য তার পক্ষে সম্ভব নয়, কলকাতা পিজি হাসপাতালের ডাক্তার বাবু বলেছেন অপারেশন না করালে বাঁচানো সম্ভব না, আফতাব হোসেনের পরিবার তা শুনে চিন্তায় রাত দিন কান্না করে, কি করে স্বামীকে বাঁচানো যায়,
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য জানান - আমাদের কাছে সাহায্য চেয়ে ছিলেন আফতাব হোসেনের পরিবার, আফতাব হোসেনের চিকিৎসার জন্য লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারি সন্দীপ সেন কে পুরো বিষয়টা রবিউল ইসলাম জানাই এবং আফতাব হোসেনের জন্য সাহায্য করে, এবং পাশে থাকার আশ্বাস দেন, তারপর রবিউল ইসলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে আফতাব হোসেনের জন্য সাহায্য চাই চিকিৎসার জন্য, সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে সকলেই সাহায্য হাত বাড়িয়ে দিয়েছিলেন, তা সত্ত্বেও বিশেষ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জলঙ্গি থেকে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সাঈদ এবং সংস্থার সদস্য রবিউল ইসলাম, মামুন, মিলে আফতাব হোসেনের পরিবারকে অপারেশনের জন্য ১৫০২০ টাকা তুলে দেওয়া হয় চিকিৎসার জন্য, এই টাকা পেয়ে কলকাতার রওনা দেই পরিবার অপারেশনের উদ্দেশ্যে।