পদযাত্রার মাধ্যমে কান্দি পৌরসভার উন্নয়নের রিপোর্ট তুলে ধরলেন বিধায়ক অপূর্ব সরকার

23rd February 2022 4:56 pm জেলা
পদযাত্রার মাধ্যমে কান্দি পৌরসভার উন্নয়নের রিপোর্ট তুলে ধরলেন বিধায়ক অপূর্ব সরকার


কান্দি পৌরসভায় ১৮ ওয়ার্ডের দায়িত্বে নিয়ে প্রচার বিধায়ক অপূর্ব সরকারের

জৈদুল সেখ, কান্দি 

 মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রবিবার। তার আগে কান্দি পৌরসভা নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে সমস্ত রাজনৈতিক দল। কান্দি পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের একাই দায়িত্ব ভার তুলে নিয়েছেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডে প্রচারে ব্যস্ত বিধায়ক। এই উদ্যোগে অনেকটাই জয়ের আশ্বাস এবং উৎসাহ পাচ্ছেন তৃণমূল পার্থীরা বলে জানিয়েছে। প্রসঙ্গত গতকাল এই নির্বাচনী সভা করছেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর আজ বুধবার সকাল থেকেই প্রচার তেজ দেখা গেল কান্দি পৌরসভার ৬, ১৪,  এবং ১৮ নম্বর ওয়ার্ডে।
  প্রার্থীদের সমর্থনে বুধবার সকাল থেকেই বিধায়ক অপূর্ব সরকার কান্দি দীঘিরপাড় থেকে শুরু করে কান্দি বাসস্ট্যান্ড হয়ে ছাতনাকান্দি, আদিরাপাড়া, শালতলা পর্যন্ত কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষ, কান্দি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা মল্লিক ও কান্দি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাননবালা ঘোষের সমর্থনে পদযাত্রা করেন। এদিন বিধায়ক অপূর্ব সরকার তার পদযাত্রার মাধ্যমে ছাতিনাকান্দি এলাকায় ঝড় তুললেন। 
   বুধবার পদযাত্রায় সাধারণ মানুষ অপূর্ব সরকারকে পুষ্পবৃষ্টিতে সম্বর্ধনা জানান, অন্যদিকে বিধায়ক অপূর্ব সরকার সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন করেন এবং দূর্নীতিমুক্ত শান্ত কান্দি পৌরসভা গড়তে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করানোর জন্য কান্দির সাধারণ মানুষের কাছে আহ্বান জানান। এছাড়া তৃণমূল আমলে কান্দি পৌরসভার উন্নয়নের খতিয়ানকে তুলে ধরবার জন্য সাধারণ মানুষের কাছে কান্দি পৌরসভার রিপোর্ট পেশ বিতরণ করলেন বিধায়ক অপূর্ব সরকার। এদিন বিধায়ক অপূর্ব সরকারের পদযাত্রাকে কেন্দ্র করে কান্দি এলাকাবাসীর উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
   বিধায়ক অপূর্ব সরকার বলেন

  • " কান্দি পৌরসভায় বিগত দিনগুলোতে তৃণমূলের সময়ে যে সমস্ত কাজ করেছে, এবং আগামী দিনে যে সমস্ত কাজগুলি করতে চলেছে তার রিপোর্ট কার্ড মানুষের পৌঁছে দিলাম। একসময় কান্দি পৌরসভায় বিভিন্ন এলাকায় জল কাদায় যাওয়া যেতো না কিন্তু এখন ঝকঝকে পাঁকা সুতরাং মানুষ বিচার করবে। " 




Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।