বিজেপি ছেড়ে তৃণমূলে স্বীকৃতি দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব, অস্বস্তিতে শুভেন্দু অনুগামী গৌতমরা

17th January 2022 9:30 pm জেলা
বিজেপি ছেড়ে তৃণমূলে স্বীকৃতি দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব, অস্বস্তিতে শুভেন্দু অনুগামী গৌতমরা



বিজেপি ছেড়ে তৃণমূলে স্বীকৃতি দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব, অস্বস্তিতে শুভেন্দু অনুগামী গৌতমরা 

  • নেতারা, স্বস্তি নেই তৃণমূলে! গৌতম, গুরুপ্রসাদ ও চন্দন

জৈদুল সেখ, কান্দি, মুর্শিদাবাদ 


মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা শুভেন্দু অধিকারী অনুগামী হিসেবে পরিচিত গৌতম রায়, কান্দি পৌরসভার প্রাক্তন উপ পৌরপিতা গুরুপ্রসাদ মুখার্জি এবং কান্দি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দন হাজরা গত বুধবার কলকাতায় কামারহাটির বিধায়ক মদন মিত্রের হাত ধরে ভবানীপুর এলাকায় তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে ছিলেন। ভেবেছিলেন তৃণমূলের হয়ে কাজ করবেন কিন্তু 'গাছে কাঁঠাল গোঁফে তেল' অবস্থা হয়েছে।
     বিজেপি না তৃণমূল, কোন দলে রয়েছেন তারা? প্রশ্ন শুনে ঢোঁক গিলতে হচ্ছে মুর্শিদাবাদের কান্দি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শুভেন্দু অনুগামী গৌতম রায় ও তার দুই অনুগামীকে। একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া হাওয়ায় গা ভাসিয়ে তিনজনই তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে৷ এরপর কান্দি থেকেই বিজেপির টিকিটে ভোটে লড়েন গৌতম ৷ তাতে শিকে ছেঁড়েনি ৷ ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তাকে পরাজিত করেন তৃণমূলের অপূর্ব সরকার ওরফে ডেভিড ৷ 
        কান্দির তিন বিজেপি নেতা জেলা তৃণমূল নেতৃত্বর অজান্তেই তৃণমূলে যোগদানের বিষয়ে মুর্শিদাবাদ আইএনটিটিইউসি জেলা সভাপতি পার্থ প্রতীম সরকার বাপি বলেন

  • " প্রথম কথা তাদের তৃণমূলে যোগদান পার্টির অসাংবিধানিক। জেলা নেতৃত্ব তা অস্বীকার করছে। দ্বিতীয়ত কান্দি পৌরসভায় ১৮ টি ওয়ার্ডে তৃণমূল নেতৃত্ব মানুষের হয়ে যে সমস্ত কাজ করেছে তাতে বিজেপি শূণ্য হয়ে যাবে। তাছাড়া ওরা মানুষের কাছ থেকে বিছিন্ন হতাশায় ভুগছে। "

       একই শুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় স্পষ্ট জানিয়ে দেন,

  • "ওঁরা কোথায়, কীভাবে দলে যোগদান করেছেন জানি না! আমাদের রাজ্য সভাপতিও কিছু জানেন না।"

  
     যদিও তৃণমূলে পুনরায় যোগাযোগ করে গৌতম রায় জানান

  • " আমরা পার্টির নিয়ম মেনেই তৃণমূলে জয়েন্ট করেছি। আমি জেলা নেতৃত্ব বা স্থানীয় নেতৃত্বকে সম্মান জানিয়ে বলবো আমি তাদের কাছে কপি পাঠিয়ে দিয়েছিলাম তবে তাদের কাছে সময় বেশি লাগছিল বলে আমরা কলকাতায় গিয়ে তৃণমূলে যোগদান করেছি। তাছাড়া জেলা নেতৃত্ব আমাকে যেমন পরামর্শ দিবে তেমনি কাজ করে যাব।" 

     বিজেপিতে গিয়ে ভুল স্বীকার তিনি আরও বলেন 
 "ভোটের আগে ভুল বুঝেছিলাম। তাই ভুল করে বিজেপিতে চলে গিয়েছিলাম। তবে এখন বুঝতে পেরেছি। যদি মানুষের উন্নয়ন করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উন্নয়ন করতে হবে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হলেন উন্নয়নের কান্ডারী। "
       এ প্রসঙ্গে বিজেপি নেতা গৌরীশঙ্কর ঘোষ বলেন“বিগত বিধানসভা নির্বাচনের পূর্বে তারা দলবদলে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন।এরা সুবিধাবাদী রাজনীতি করে। সুবিধা নিতেই বিজেপিতে এসেছিলেন। সুবিধা না পাওয়ায় তাই তৃণমূলে ফিরে যাচ্ছেন।”

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ওই তিন বিজেপি নেতা তৃণমূলে যোগদান প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করে বলেন "কি বলব দিনরাত যদি কেউ জাত বদলায় অত হিসাব রাখা যায়।"
    সবমিলিয়ে কান্দির এই তিন বিজেপি নেতারা তৃণমূলে যোগদান শুরু হয়েছে রাজনৈতিক নতুন সমীকরণ। সামনে পৌরসভা নির্বাচন তার আগে কী বিজেপি শূণ্য হতে চলেছে! উঠেছে প্রশ্ন? 





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।