রনগ্রাম ব্রিজে বাস পারাপারের ছাড়পত্র সাংবাদিক বৈঠকে জানালেন মহকুমা শাসক নবীনকুমার

20th November 2021 9:20 pm জেলা
রনগ্রাম ব্রিজে বাস পারাপারের ছাড়পত্র সাংবাদিক বৈঠকে জানালেন মহকুমা শাসক নবীনকুমার


রনগ্রাম ব্রিজে বাস পারাপারের ছাড়পত্র সাংবাদিক বৈঠকে জানালেন মহকুমা শাসক নবীনকুমার 

জৈদুল সেখ, কান্দি 

বুধবার থেকে খালি বাস পারাপারের ছাড়পত্র মিলছে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে সাংবাদিক বৈঠকে জানালেন কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা। মুর্শিদাবাদের কান্দি-বহরমপুর যোগাযোগের একমাত্র মাধ্যম রণগ্রাম ব্রিজ। কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্রিজের উপর যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে কয়েক লক্ষ মানুষ। 
     উল্লেখ্য টানা দুই বছর ধরে বন্ধ কান্দি রণগ্রাম ব্রিজের উপর দিয়ে বাস ও লরি চলাচল। রণগ্রাম ব্রিজের যান্ত্রিক ত্রুটির কারণে ২০১৯ সালের ২৯ শে মে থেকে বন্ধ করা হয় যান চলাচল। শুধুমাত্র মটর বাইক, ছোট গাড়ি ও পায়ে হেঁটে পারাপার করতে দেওয়া হলেও এই ব্রিজ দিয়ে কোন বড় গাড়ি এবং বাস চলাচল বন্ধ ছিল। নতুন করে রণগ্রাম ব্রিজের দাবিতে গোকর্ণ থেকে কান্দি পর্যন্ত পদযাত্র করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাছাড়াও বামপন্থী বিভিন্ন সংগঠন ব্রিজ চালু করার দাবি নিয়ে বার বার পথে নেমেছেন তার জেরেই নড়েচড়ে বসেছেন প্রশাসন বলে রাজনৈতিক মহল মনে করছে। 


      প্রসঙ্গত গতকাল শুক্রবার  কান্দির রণগ্রাম ব্রিজের স্বাস্থ্য পরীক্ষায় এসেছিল বিশেষজ্ঞ দল। টেকনিক্যাল এক্সপার্টরা ব্রিজ ঘুরেদেখেছিলেন । পরীক্ষামূলক ভাবে কান্দি রণগ্রাম ব্রিজের উপর দিয়ে ফাঁকা বাস চালিয়ে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। সবুজ সংকেত পেলেই ফাঁকা বাস চালানো হবে ব্রীজের উপর দিয়ে। 
   সেইমতো শনিবার কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা কান্দি মহকুমা শাসকের দপ্তরে সাংবাদিক বৈঠক করলেন কান্দি রনগ্রাম ব্রিজ নিয়ে। শনিবারের সাংবাদিক বৈঠকে কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা জানান রনগ্রাম ব্রিজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে যার ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ আগামী সোমবার প্রশাসনিক স্তরে একটি বৈঠক করা হবে এবং তারপর বুধবার থেকে খালি বাস চলাচলের অনুমতি দেয়া হবে। রনগ্রাম ব্রিজ এর উপর দিয়ে এবং ইতিমধ্যেই রনগ্রাম ব্রিজ এর পাশে নতুন একটি রনগ্রাম ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে সোমবারের প্রশাসনিক বৈঠকের পর স্থির করা হবে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে বুধবার থেকে কত পরিমান এবং কোন কোন রুটে বাস চলাচল করবে।          
     প্রাথমিকভাবে যেটা জানানো হচ্ছে প্রায় সমস্ত রকম বেসরকারি ও সরকারি খালি বাস পারাপার করবে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে শুধুমাত্র যাত্রীরা রনগ্রাম ব্রিজের উপর পায়ে হেঁটে পার হবে আবার ওই বাসে চেপে যেতে পারবেন। ফলে সাধারণ যাত্রীদের অনেকটাই হয়রানি কমে আসবে বলে মনে করা হচ্ছে।
  





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।