মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মৃত্যুতে শোকজ্ঞাপন জীবন্তির মহলন্দী ২ অঞ্চলে

8th November 2021 3:54 pm জেলা
মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মৃত্যুতে শোকজ্ঞাপন জীবন্তির মহলন্দী ২ অঞ্চলে


মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মৃত্যুতে শোকজ্ঞাপন জীবন্তির মহলন্দী ২ অঞ্চলে

জৈদুল সেখ, কান্দি 

গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
তাঁর অকাল প্রয়াণে রাজনৈতিক জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, 
তাঁর প্রয়াণে শোক জানাতে কান্দির অন্তর্গত জীবন্তি মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শোক পালন করা হয়। প্রয়াত মাননীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আত্মা এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে প্রথমে এক মিনিট নিরাবতা পালন করা হয় এবং তাঁর ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 
   এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহলন্দী ২ অঞ্চলের প্রধান মাননীয়া হামিদা বিবি, উপপ্রধান আশিস কুমার মন্ডল সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য এবং কর্মীবৃন্দ। 


   তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপপ্রধান বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায় একজন বড় জননেতা ছাড়াও একজন অভিজ্ঞ মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে একটি একটি যুগের অবসান হল।‘
প্রধান হামিদা বিবি বলেন, ‘তাঁর প্রয়াণ রাজ্য রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। এদিন তাঁর প্রতি সন্মান ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতেই এদিনের কর্মসূচি।’





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।