প্রেমের টানে স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্না দিলো প্রেমিকার

28th October 2021 5:24 pm জেলা
প্রেমের টানে স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্না দিলো প্রেমিকার


প্রেমের টানে স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্না দিলো প্রেমিকার

জৈদুল সেখ, ভরতপুর 

প্রখ্যাত সাহিত্যিক মাসুদ বলেছিলেন "বিয়ের পরে সেটা আর ভালোবাসা থাকে না, স্বামী স্ত্রী যেন দুটো যন্ত্র হয়ে যায়। যেখানে সবকিছু চলে নিয়ম মাফিক। ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম " সেই অনিয়মের বিভীষিকাময় জগৎ পেতে স্বামী সন্তান বিসর্জন দিয়ে 
প্রেমীকের বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমীকা। 
    মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার আনারপুর এলাকায় এক মহিলার ধর্না দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হল অঙ্গারপুর গ্রামবাসীদের মধ্যে। জানা গিয়েছে তুহিনা খাতুন নামের এক মহিলা বড়ঞা থানার সুন্দরপুর থেকে ভরতপুর থানার আঙ্গারপুরে শাহাবুদ্দিন শেখ নামের এক যুবকের বাড়ির সামনে বিয়ে করার দাবিতে ধর্নায় বসে।


     উল্লেখ্য প্রায় পাঁচ বছর আগে মোবাইল ফোনে তুহিনের সঙ্গে শাহাবুদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন সম্পর্কের পর ফোনে কথা বার্তায় অসঙ্গতি দেখে তুহিনা বুধবার সকালে বিয়ে করবার উদ্দেশ্যে ডাকবাংলায় শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে বিয়ে করার কথা বললে বিয়ে করতে অস্বীকার করে শাহাবুদ্দিন নামের ওই যুবক। তাই বিয়ের দাবিতে তুহিনা খাতুন নামের ওই মহিলা শাহাবুদ্দিন শেখের বাড়ির সামনে বুধবার বিকেল চারটে থেকে ধর্নায় বসে। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয় গ্রামবাসীদের মধ্যে।
      প্রসঙ্গত আরো জানা গিয়েছে তুহিনা খাতুন এর বিয়ে হয়েছিল পূর্ব বর্ধমান জেলার মোড়গ্রামে সেখানে তার দুটি কন্যা সন্তান রয়েছে তাসত্ত্বেও প্রেমের টানে শাহাবুদ্দিনের বাড়ির সামনে ধর্না দেয় তুহিনা খাতুন। ভরতপুর থানায় খবর গেলে ভরতপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি স্বাভাবিক করে যদিও ধর্না দেবার ঘটনার পর থেকে শাহাবুদ্দিন শেখ নামের ওই যুবক পলাতক।





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।