প্রশাসনিক নজরদারি মধ্যে দিয়ে মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে নবনির্মিত প্রধান হামিদা বিবি

26th October 2021 7:29 pm জেলা
প্রশাসনিক নজরদারি মধ্যে দিয়ে মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে নবনির্মিত প্রধান হামিদা বিবি


প্রশাসনিক নজরদারি মধ্যে দিয়ে মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে নবনির্মিত প্রধান হামিদা বিবি  

জৈদুল সেখ, কান্দি 

প্রশাসনের আঁটোসাঁটো নজরদারি মধ্যে দিয়ে গঠিত হলো তৃণমূলের নতুন প্রধান। কান্দি থানার অন্তর্গত জীবন্তির মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট বারোজন্ পঞ্চায়েত সদস্যের মধ্যে এগারোজন সদস্যের উপস্থিতিতে মঙ্গলবার নতুন করে তৃণমূলের প্রধান নির্বাচন হল হামিদা বিবি। 
    উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর তৃণমূল প্রধান মমতাজ বেগম ইস্তফা দেন। সেই ইস্তফার কারণে পঞ্চায়েতে কাজকর্ম পরিচালনার জন্য বিডিও সাহেবের নির্দেশে গত ২৯ সেপ্টেম্বর উপপ্রধান আশিস কুমার মন্ডল কে পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে ২৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব ভার দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই নিয়মানুযায়ী ২৬ অক্টোবর কান্দী ব্লকের বিডিও প্রতিনিধি ডেপুটি সেক্রেটারি সুব্রত কুমার হালদার উপস্থিতিতে বেলা বারোটার সময় প্রশাসনের নজর দারির মধ্যে মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন করে তৃণমূলের প্রধান নির্বাচিত হলেন হামিদা বিবি। উপপ্রধান থাকলেন আশিস কুমার মণ্ডল।  


       প্রধান সাহেবা হামিদা বিবিকে পুষ্প স্তবক পড়িয়ে বরণ করে নেন তৃণমূল অঞ্চল সভাপতি আবুল কালাম মহাশয়। এছাড়াও তাকে সম্বর্ধনা জানাতে এলাকার মানুষ ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধান সাহেবা হামিদা বিবি বলেন  " সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যাদের সঙ্গে নিয়ে এই অল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য সহযোগিতা কামনা করছি "
       তবে এবিষয়ে প্রাক্তন প্রধান মমতাজ বেগমকে ফোনে যোগাযোগ করা যায়নি। তিনার স্বামী তৃণমূল নেতা তফেজুল সেখ বলেন " দীর্ঘদিন ধরেই একটা রাজনৈতিক চক্রান্ত কাজ করেছে। ফলে পরিকল্পনা মাফিক দশজন সদস্য মিলে অনাস্থা আনা হয়েছিল। যাইহোক আমি সে বিষয়ে বিতর্কে যেতে চাইনা দল যা বলেছে সেই নির্দেশে মতো চলেছি ভবিষ্যৎ চলব। দলের প্রতি ভরসা আছে যে একদিন ভুল বুঝতে পারবে। আমি মানুষের হয়ে আগেও কাজ করেছি ভবিষ্যতেও করব "
       নতুন প্রধান গঠন নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে যেমন ছিল কৌতূহল তেমনি ছিল উত্তেজনা। বুধবার এলাকায় সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য জীবন্তি বাজারসহ অঞ্চলের বিভিন্ন প্রান্তে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছিল। রাজনৈতিক বিরোধী পক্ষের দাবি এগুলো আসলে গোষ্ঠী কোন্দল ছাড়া কিছুই নয়। যদিও প্রধানের তরফ থেকে তা অস্বীকার করা হয়েছে। 





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।