পুজোয় অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পাশে একাত্মা
মুস্তাকিম সেখ, বহরমপুর
জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে উৎসব সবার, এই চিন্তা ভাবনা কে মাথায় রেখে বহরমপুর একাত্মা ওয়েলফেয়ার সোসাইটি জেলার বিভিন্ন প্রান্তের অর্থাৎ কর্ণসুবর্ণ, পলসন্ডা এবং ধূপ ঘাটির প্রায় ৫০ জন উপস্থিতে ছোটো ছোটো অসহায় দুঃস্থ ছেলে মেয়ে, যারা পুজোর পোশাক এবং পুজোর চার টে দিন থেকে বঞ্চিত তাদের নিয়ে একটা দিন পুজোর মরশুমে শারদীয়ার আনন্দ ভাগ করে নিলো একাত্মা পরিবারের সদস্যরা।

বহরমপুর একাত্মা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই দিন এই সমস্ত দুঃস্থ বাচ্চাদের দুর্গা পূজা উপলক্ষ্যে নতুন পোশাক বিতরণ এবং সোসাইটির অতিথি বৃন্দ তন্ময় ঘোষের ঐকান্তিক ইচ্ছায় খাবার বিতরণ করা হলো। সঙ্গে ছিল শিশু শিক্ষা এবং শিশু স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা।
উক্ত কর্মসূচিতে সিনির পক্ষ থেকে অপুষ্টিতে ভোগা মা ও শিশুদের জন্য কিছু সাপলিমেন্ট জাতীয় পুষ্টি কর খাবার ও বিতরণ করা হয়।
বহরমপুর একাত্মা ওয়েলফেয়ার সোসাইটির এই মিলন উৎসবের উদ্যোগের সাক্ষী হয়ে উপস্থিত ছিলেন আমন্ত্রিত সম্মানীয় ব্যাক্তিত্ব খাগড়া গুরুদাস স্কুলের প্রধান শিক্ষক শ্রী ডক্টর সন্দীপ দাশগুপ্ত মহাশয় , সিনির আসিস্টেন্ট ডিরেক্টর শ্রী জয়ন্ত চৌধুরী মহাশয় এবং জেলার হেলথ সেকশন এর শিশু সেলের, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শ্রী রূপেশ কুমার দাস মহাশয়। সোসাইটির এই কর্মসূচির মধ্যে দিয়ে অভিনব পদ্ধতিতে শিশু শিক্ষা এবং শিশু স্বাস্থ্য সচেতনতা আলোচনা এবং ছোটো ছোটো বাচ্চাদের আনন্দ ছিলো চোখে পড়ার মতন।

তাদের এই কর্ম সূচি আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক এই সমস্ত বাচ্চাদের মুখে হাসি ফোটাতে সদা সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত একাত্মা সোসাইটির সদস্যরা বলে জানিয়েছেন।