খড়গ্রাম থানার দুই গ্রাম পঞ্চায়েতে গঠিত হলো নতুন প্রধান। গোষ্ঠী দ্বন্দ্বের ফল দাবী বিরোধীদের

20th September 2021 11:44 pm জেলা
খড়গ্রাম থানার দুই গ্রাম পঞ্চায়েতে গঠিত হলো নতুন প্রধান। গোষ্ঠী দ্বন্দ্বের ফল দাবী বিরোধীদের


খড়গ্রাম থানার দুই গ্রাম পঞ্চায়েতে গঠিত হলো নতুন প্রধান। গোষ্ঠী দ্বন্দ্বের ফল দাবী বিরোধীদের 

জৈদুল সেখ, খড়গ্রাম

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গাম থানা জয়পুর ও মহিষার দুই গ্রামপঞ্চায়েতে নতুনভাবে প্রধান নিযুক্ত হলো সোমবার। মহিসার গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নিযুক্ত হলেন টিকু রানী মন্ডল। উল্লেখ্য কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে মহিসার গ্রাম পঞ্চায়েতের প্রধান টিকুলা ঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ইস্তফাপত্র দেন সেই উদ্দেশ্যে আজ মহিষার গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত প্রধান হলেন টিকু রানী মন্ডল।
        মহিষার গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা এগারো জন এর মধ্যে নয় জন তৃণমূল কংগ্রেসের এবং দুইজন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিষার গ্রামপঞ্চায়েতের এগারো জন সদস্যের মধ্যে টিকুলা ঘোষের অনুপস্থিতিতে দশজন সদস্যকে নিয়ে টিকু রানী মন্ডল নতুন প্রধান হলেন। নতুন ভাবে প্রধানের দায়িত্ব পেয়ে টুকু রানী মন্ডল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে বহাল রেখে মহিষার গ্রামপঞ্চায়েতের উন্নয়নে সামিল হবেন তিনি। 
         অন্যদিকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার জয়পুর অঞ্চলের নতুনভাবে প্রধানের দায়িত্ব পেলেন রাধাশ্যাম ঘোষ। বারোজন সদস্য মিলে প্রধান গঠিত হয়। উল্লেখ্য জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস সাহা শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন আগে প্রধান পদ থেকে ইস্তফা দেন যার জেরে এতদিন জয়পুর গ্রামপঞ্চায়েতে প্রধান পদ খালি ছিল। নতুনভাবে প্রধান নিযুক্ত হয়ে রাধাশ্যাম ঘোষ জানিয়েছেন সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব। এদিন জয়পুরে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক ও মুর্শিদাবাদ প্রাইমারি কাউন্সেলিং এর চেয়ারম্যান আশিস মার্জিত, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবুল হাসনাত সহ নেতৃত্ব। 


         সব মিলিয়ে সোমবার খড়গ্রামের দুই গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নিযুক্ত হওয়াকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে  এলাকায় নতুন করে দুই প্রধান নিযুক্ত হওয়ার পর সব জল্পনার অবসান ঘটেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। অন্যদিকে বিরোধীদের দাবি টাকা পয়সার লেনদেনের খেলা চলছে। খেলা হবে বলেছিল সেই খেলায় চলছে কেবলমাত্র মানুষের কাজ হচ্ছে না। আসলে গোষ্ঠী দ্বন্দ্বের ফল।





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।