ধর্ষণের ঘটনার তদন্তে সিবিআই এর প্রতিনিধিদল মুর্শিদাবাদের কান্দিতে

5th September 2021 9:09 pm জেলা
ধর্ষণের ঘটনার তদন্তে সিবিআই এর প্রতিনিধিদল মুর্শিদাবাদের কান্দিতে


ধর্ষণের ঘটনার তদন্তে সিবিআই এর প্রতিনিধিদল মুর্শিদাবাদের কান্দিতে 

জৈদুল সেখ, কান্দি 


নাবালিকা ধর্ষণের ঘটনার তদন্তে সিবিআই এসে পৌঁছালো কান্দি থানার অন্তর্গত জীবন্তির উগ্র ভাটপাড়া গ্রামে। রবিবার বেলা বারোটার সময় নির্যাতিতার বাড়িতে আসে দুজন কেন্দ্রীয় তদন্ত কারীর দল।
      উল্লেখ্য গত নয় মে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অনন্তপুর গ্রামে কয়েকজন যুবকের হাতে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করেছিলেন কান্দি থানার অন্তর্গত জীবন্তির উগ্র ভাটপাড়া গ্রামের যিমি হাজরা ( নাম পরিবর্তিত) নামের এক নাবালিকা। সে এবং তার এক বান্ধবী আত্মীর বাড়ি থেকে ফেরার পথে মাঠের রাস্তার ধারে সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছিল। মেয়েটিকে রাতেই নবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সকালেই তাঁকে বহরমপুরে এনে ভর্তি করা হয়েছিল  মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁর মেডিকেল পরীক্ষা করে নবগ্রাম থানার পুলিশ দশই মে এলাকা থেকে সন্দেহজনক তিন জন যুবকে আটক করেছিল। তিন জনই বর্তমানে জেল হেপাজতে রয়েছে এবং তদন্ত চলছিল। 


    সেই তদন্তে এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল। রবিবার তারা কান্দির উগ্র ভাটপাড়া এলাকায় এসে ধর্ষিতার পরিবারের সঙ্গে কথা বলেন। সিবিআই এর প্রতিনিধি দলের জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় নির্যাতিতার পরিবার দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্তে সিবিআই ধর্ষিতার বাড়িতে আশায় কার্যত খুশি ধর্ষিতার পরিবার। তবে সিবিআই গ্রামে আসাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রাথমিকভাবে পরে সিবিআই এর প্রতিনিধি দল গ্রাম থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে। তবে নির্যাতিতা এবং পরিবারের দুটো দাবী দোষীদের শাস্তি এবং সরকারি কাজের ব্যবস্থা করা হোক। 





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।