তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনে গ্রেফতার দুজন তৃণমূল কর্মী!

14th August 2021 6:57 pm জেলা
তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনে গ্রেফতার দুজন তৃণমূল কর্মী!


তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনে গ্রেফতার দুজন তৃণমূল কর্মী!

চেতনা , বড়ঞা 

 

তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনে জড়িত সন্দেহে গ্রেফতার করা হল দুজনকে। ধৃতদের নাম শবুর শেখ ও রেজাউল সেখ ওরফে মিঠু। শনিবার বড়ঞা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। 
      উল্লেখ্য শুক্রবার সকালে মুর্শিদাবাদের শ্রীরামপুর গ্ৰামের বাসিন্দা পঞ্চায়েত সদস্য মুস্তফা শেখের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গতকাল চিৎপুর গ্ৰাম সংলগ্ন মাঠের ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খুনের অভিযোগ তোলা হয় পরিবারের পক্ষ থেকে। 
      তৃণমূল পঞ্চায়েত সদস্যের খুন নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্কের চর্চা । পুলিশ রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে আপাতত দুই জনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে,  শবুর শেখ ও রেজাউল সেখ ওরফে মিঠু এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। যদিও বড়ঞা ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলম বলেন, “যাঁরা খুন করেছেন, তাঁরা সকলেই দুস্কৃতী। এটাই তাঁদের পরিচয়। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।”
    তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাস্তার টেন্ডার নিয়ে মুস্তাফার সঙ্গে একটি দলের বচসা চলছিল কয়েকদিন ধরে। খুনের নেপথ্যে সেই কারণ কতটা কার্যকরী, তা নিয়ে তলিয়ে ভাবছে পুলিশ। আরও বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বেশি কিছু বলতে চাইছে না পুলিশ।
    পঞ্চায়েত সদস্য মুস্তফা সেখের খুনের ঘটনায় অভিযুক্ত কে গ্রেপ্তার করে কান্দি মহকুমা আদালতে পেশ করল পুলিশ। কান্দি মহকুমা আদালতের বিচারপতি ৮ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।