দুয়ারে পুলিশ! হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দিলো কান্দি থানার পুলিশ

16th July 2021 7:31 pm জেলা
দুয়ারে পুলিশ! হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দিলো কান্দি থানার পুলিশ


দুয়ারে পুলিশ! হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফেরত দিলো কান্দি থানার পুলিশ

জৈদুল সেখ, কান্দি

 

এবার দুয়ারে পুলিশের ভূমিকায় মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আসল মোবাইল মালিকদের হাতে পৌঁছে দেয়া হচ্ছে। মুর্শিদাবাদের পাশাপাশি শুক্রবার সকাল থেকে কান্দি থানার আইসি সুভাষ ঘোষের নেতৃত্বে কান্দি থানার পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকের হাতে পৌঁছে দেয়া হয় বলে জানিয়েছেন কান্দি থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ।


    উল্লেখ্য এই সমস্ত মোবাইল কারোর পকেট থেকে নয়তো কারোর বাড়ি থেকে হারিয়ে যায় ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছিল থানায় এবং সেই অভিযোগে মোতাবেক পুলিশ অভিযান চালায়, হারিয়ে যাওয়া সেই মোবাইল গুলিকে উদ্ধার করে মোবাইল মালিকের হাতে তুলে দিল কান্দি থানার আধিকারিক। বাড়ির দুয়ারে থানার পুলিশকে এই ভূমিকায় দেখে খুশি মোবাইল মালিক এবং পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও।
    প্রসঙ্গত পুলিশ প্রশাসনের অনুরোধ মোবাইল হারিয়ে গেলে অতি অবশ্যই থানায় অভিযোগ জানানোর জন্য  বলেছেন। কারণ কোনো ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন নিয়ে অন্য কেউ অন্যায় কাজ করলে মোবাইল মালিকের উপর দায় বর্তাবে। তাছাড়া মোবাইল হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় এই বিশ্বাস মানুষের মধ্যে ফিরে আসুক চায় পুলিশ প্রশাসন। পুলিশ এটাও খতিয়ে দেখছে যারা হারিয়ে যাওয়া মোবাইল পাচ্ছে সেগুলো কাদের কাছ থেকে পাচ্ছে কারা এর পিছনে আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কান্দি থানার পুলিশ প্রশাসন। 





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।