স্ত্রীর অবৈধ সম্পর্ক জানাজানি হতেই প্রেমিক দিয়ে স্বামীকে খুন! গ্রেপ্তার স্ত্রী- প্রেমিক

14th July 2021 9:14 pm জেলা
স্ত্রীর অবৈধ সম্পর্ক জানাজানি হতেই প্রেমিক দিয়ে স্বামীকে খুন! গ্রেপ্তার স্ত্রী- প্রেমিক


স্ত্রীর অবৈধ সম্পর্ক জানাজানি হতেই প্রেমিক দিয়ে স্বামীকে খুন! গ্রেপ্তার স্ত্রী- প্রেমিক 

জৈদুল সেখ, কান্দি 

মুর্শিদাবাদের জেলার কান্দি থানার অন্তর্গত জীবন্তির দুর্গাপুর গ্রামের ইন্তাজুল সেখের স্ত্রী তনুজা বিবির দেওরের নারাজুল সেখের সঙ্গে দীর্ঘদিন ধরেই  অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। স্বামী ইন্তাজুল সেখ স্ত্রীর অবৈধ সম্পর্ক জানতে পেরে প্রতিবাদ করায় স্ত্রীর প্ররোচনায় গতকাল মঙ্গলবার রাত্রি বেলায় ইন্তাজুলকে খুন করে সৎভাই অর্থাৎ স্ত্রীর প্রেমিক নারাজুল সেখ।   
    পরিবার সূত্রে জানা গেছে গত আট বছর আগে ইন্তাজুল সেখের সঙ্গে তনুজা বিবির বিবাহ হয়। বিবাহ করার পর দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বিদেশে থাকত ইন্তাজুল সেখ এবং তার স্ত্রী তনুজার কাছে টাকা এবং সোনা দানা সব কিছুই রাখত। কিন্তু ইন্তাজুলের পরিবারকে সঠিক হিসাব দিত না স্ত্রী তনুজা বিবি। বিদেশে থাকার সুযোগ নিয়ে  ইন্তাজুলের সৎ ভাই নারাজুলের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকত স্ত্রী তনুজা বিবি। যদিও পরিবার নিষেধ করায় শ্বশুর শ্বাশুড়িকে শুধু দোষারোপ নয় সৎভাই ভাই নারাজুল এবং স্ত্রী তনুজা বিবি ইন্তাজুলের বাবা-মাক মানুষিক এবং শারিরীকভাবে অত্যাচার করত বলে জানান ইন্তাজুলের বয়স্ক মা মিনা বিবি। 
   উল্লেখ্য গত পনেরো দিন আগে তনুজার স্বামী ইন্তাজুল সেখ দীর্ঘদিন পর বিদেশ থেকে বাড়ি ফিরে ত্রিশ লক্ষ্য টাকা এবং দশ ভরি সোনার হিসাবে গড়মিল পাওয়া যায়। এ বিষয়ে ইন্তাজুল তার বাবা মাকে জানায়, তাতে তার সৎভাই নারাজুল সেখের প্রসঙ্গ উঠে আসে তার পর গোপন ভাবে স্ত্রী তনুজার মোবাইলে রেকর্ডিং করার পর স্ত্রীর অবৈধ সম্পর্কের তথ্য উঠে আসে। এ ব্যাপারে ইন্তজাজুল গত দুদিন ধরে হুশিয়ারি দেয় স্ত্রী তনুজা বিবি এবং সৎ ভাই নারাজুলকে। এ নিয়ে মঙ্গলবার বিকেল থেকেই চলছিল বচসা! কিন্তু রাত্রি নয়টার সময় স্ত্রী তনুজার প্ররোচনায় ইন্তাজুলকে (৩১) বাড়ির আঙিনায় খুন করে সৎভাই নারাজুল সেখ। মৃত ইন্তাজুলের ছয় বছরের এক মেয়ে রয়েছে। 
   মঙ্গলবার রাতেই কান্দি থানার পুলিশ খবর পেয়ে ইন্তাজুল সেখের মৃত দেহ কান্দি মহাকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। ইন্তাজুলের স্ত্রী তনুজা বিবি এবং প্রেমিক অর্থাৎ সৎভাই নারাজুল সেখ কান্দি থানার পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে তনুজা এবং নারাজুল দুজনেরই ফাঁসির দাবি করা হয়েছে। 





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।