রেল আন্দোলনের নেতা প্রয়াত এ আর খানের বাড়ি গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অধীর চৌধুরীর

6th July 2021 6:09 pm জেলা
রেল আন্দোলনের নেতা প্রয়াত এ আর খানের বাড়ি গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অধীর চৌধুরীর


রেল আন্দোলনের নেতা প্রয়াত এ আর খানের বাড়ি গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অধীর চৌধুরীর

জৈদুল সেখ,  লালবাগ 

লালবাগের রেল আন্দোলনের নেতা তথা প্রাক্তন সেনা কর্মী এ আর খান ওরফে আব্দুল রউফ খান এক সপ্তাহ আগে প্রয়াত হন। মঙ্গলবার এই জনদরদি নেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর লালবাগের বাড়িতে গিয়ে হাজির হলেন বহরমপুর সাংসদ অধীর চৌধুরী। তিনি প্রায় মিনিট দশেক এ আর খানের বাড়িতে ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ আর খান ওরফে আব্দুল রউফ খান সঙ্গে যে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল সেটা অধীর চৌধুরী মঙ্গলবার বলেন তিনি প্রয়াত নেতার বাড়িতে গিয়ে তাঁর ছবিতে মালা দেওয়ার পাশাপাশি তাঁর ছেলের সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলেন। এরপর প্রয়াত এ আর খানের স্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই সময় তিনি বলেন, “খান’দার মত ভালো মানুষের চলে যাওয়াটা শুধু আপনাদের পরিবারের নয়, এই সমাজের ক্ষতি। খুব ভালো মানুষ ছিলেন। আপনাদের যদি কখনও কোনও প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি।”

লালবাগের জিয়াগঞ্জ-নসিবপুর ব্রিজ তৈরি হয়ে গেলেও এখনো পর্যন্ত ট্রেনের চাকা সেখানে গড়াতে দেখা যায়নি। অথচ সদ্যপ্রয়াত এ আর খানের স্বপ্ন ছিল তিনি ওখানে ট্রেন চলতে দেখবেন। তাঁর পরিবারের পক্ষ থেকে অধীর চৌধুরীর কাছে আবেদন জানানো হয়েছে যাতে প্রয়াত নেতার এই স্বপ্নটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে গত ৩১ মে তিনি রেল দপ্তরে চিঠি লিখে জানিয়েছিলেন ওখানে আর জমি নিয়ে কোনও সমস্যা নেই। এবার যেন দ্রুত ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়। অধীর চৌধুরী তার পরিবারকে আশ্বাস দিয়েছেন তিনি যথোপযুক্ত জায়গায় এই বিষয়টি অবশ্যই জানাবেন।





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।