লকডাউন ভঙ্গের কারণে ২২ জনকে গ্রেপ্তার কান্দি থানার প্রসাশন, খাব কী! প্রশ্ন ব্যবসায়ীদের
জৈদুল সেখ, কান্দী
একদিকে ইয়াস ঝড় অন্যদিকে লকডাউন সফল করতে তৎপর কান্দি থানার প্রসাশন, সকাল থেকেই হাল্কা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, খবর রাখছে প্রশাসন, তবুও ছাড় নেই লকডাইনের, লকডাউন ভঙ্গের কারণে কান্দিতে গত দুদিনে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কান্দি থানার আই সি সুভাষচন্দ্র ঘোষ।
উল্লেখ্য বেলা দশটার পরেও অনেকেই খোলা রাখছে দোকান বাজার, প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে দোকান হোক বা ক্রেতা মাস্ক অবশ্যই পড়বেন, আর বেলা দশটার পর জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখার জন্য। কিন্তু প্রশাসনের কথা অমান্য করে বেলা দশটার পরেও খোলা রাখছিল দোকান বাজার তার উপরে অনেকেরই মুখে নেই মাস্ক, কান্দি থানার প্রশাসন অভিযান চালিয়ে গ্রেপ্তার হলো একাধিক।

আর গ্রেপ্তার খবর পেতেই বন্ধ করল সমস্ত দোকান।
বেলা ১১ টার আগেই কান্দির বিভিন্ন এলাকায় দেখা গেল লকডাউনের সফল চিত্র।।
কিন্তু সব্জি থেকে কাঁচা মাল ব্যবসায়ীদের বক্তব্য সরকার যে সময় দিয়েছে তাতে আড়ৎ থেকে মাল এনে সমস্ত সব্জি বেলা দশটার মধ্যে বিক্রি করা সম্ভব নয়, আর বেলা হয়ে গেলেই পুলিশ এসে দোকান বন্ধ করে দিচ্ছে, পরের দিন সব সব্জি নষ্ট হচ্ছে! এভাবে চললে আমদের ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে খাব কী? সংসার চলবে কীভাবে? আমরা কী তবে না খেয়ে মারা যাব? প্রশ্ন কাঁচামাল ব্যবসায়ীদের।