প্রতীক যখন ব্যাট সত্যিই কী খেলা হবে ! মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী শিক্ষক সুবীর ঘোষ
অরূপ অধীকারি কান্দি
নন্দীগ্রামের সঙ্গে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের দুরত্ব কয়েকশো মাইল। কিন্তু রাজ্যের মধ্যে এই দুটি কেন্দ্রের দুই প্রার্থীর মধ্যে মিল রয়েছে, দুই প্রার্থীর একজন বিজেপির প্রার্থী নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী, স্বাধীনতা সংগ্রামী বিপিন অধিকারী পরিবারের সদস্য, অপরজন পেশায় স্কুল শিক্ষক, মুর্শিদাবাদ কেন্দ্রের নির্দল প্রার্থী সুবীর ঘোষ, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন কাণ্ডের সূর্য সেনের সহযোদ্ধা অশ্মিনি কুমার দে- এর পরিবারের সদস্য।
লালবাগ সিংহী হাই স্কুলের শিক্ষক নবাব তালুকে "সুবীর স্যার" বলে পরিচিত। কেউ ডাকেন মাস্টারদা বলেও, ২৫ বছর ধরে শিক্ষকতা করছেন ওই কেন্দ্রে বহু প্রাক্তন পড়ুয়া এমনকি তাদের অবিভাবক রাও সুবীর স্যারের ছাত্র, ছাত্র দের একাংশের অনুরোধেই এই কঠিন সময়ে সুবীর বাবু নির্দল হয়ে দাঁড়িয়েছেন। কেন নির্দল? এই প্রশ্নের উত্তরে ছাত্র দরদী,জনপ্রিয় শিক্ষক এবং মানবতাবাদী সুবীর বাবু বলেন
সবার কাছে যাতে গ্রহণযোগ্যতা থাকে সে জন্যই তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন।
প্রাক্তন ছাত্র,ও তাদের অবিভাবক দের কাছে বিবেক ভোটের প্রার্থনা করবেন বলে তিনি জানান। সম্প্রতির কারিগর হিসাবে সমাজের প্রতি তার ভূমিকা এবং দায়বদ্ধতা বিষয়ে ইংরেজি থেকে বাংলা সংবাদ মাধ্যমে তাকে নিয়ে খবর ও হয়েছে। রাজ্য জুড়ে যখন আওয়াজ চলছে খেলা হবে,তখন যথার্থই প্রতীক পেয়েছেন নির্দল হিসেবে সুবীর বাবু।
তার প্রতীক ব্যাট। আর ব্যাট নিয়েই ঘুরছেন প্রচার চালাচ্ছেন মুর্শিদাবাদ কেন্দ্রে। কখনো কখনো বা মাঠে ভোটার দের সাথে মেতে উঠেছেন ক্রিকেট খেলায় আর বলছেন খেলা হবে। তবে ফ্লেক্স হোডিং দেওয়াল লিখন এসবের মাধ্যমে প্রচার তিনি চালাচ্ছেন না,তিনি সোশ্যাল সাইটে প্রচার চালানোর জন্য জোর দিচ্ছেন। তার প্রতিপক্ষ ওই কেন্দ্রে বিজেপির গৌরিসংকর ঘোষ,এবং কংগ্রেসের নিয়াজুদ্দিন শেখ ছাত্র সম। ওই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী রয়েছেন শাওনি সিংহ রায়।
বিধানসভা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের শিবিরে এবং সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলিম সম্প্রতির অন্যতম দৃষ্টান্ত নবাব তালুকের নির্দল প্রার্থী সুবীর স্যার কে নিয়ে রীতিমতো অঙ্ক কষছেন। কোনো দল বা আশঙ্কাও করছেন, এই নির্দল প্রার্থী অনেক ভোটের অঙ্ক উল্টে দিতে পারেন বলে, একরকম বলা চলে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।