বাম এবং আই এস এফ সঙ্গে জোট হওয়ায় সুবিধা পাচ্ছে খড়গ্রামের প্রার্থী বিপদতারণ বাগদি

13th April 2021 3:49 pm দেশ
বাম এবং আই এস এফ সঙ্গে জোট হওয়ায় সুবিধা পাচ্ছে খড়গ্রামের প্রার্থী বিপদতারণ বাগদি


 বাম এবং আই এস এফ সঙ্গে জোট হাওয়ায় সুবিধা পাচ্ছেন খড়গ্রামের প্রার্থী বিপদতারণ বাগদি

চেতনা খড়গ্রাম 

সাধারণ মানুষের ভিড়ে জনসংযোগ বাড়াতে মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভায় পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন সংযুক্ত মোর্চা সমর্থিত  বাম কংগ্রেস প্রার্থী বিপদতারণ বাগদি। মঙ্গলবার সকালে কল্যাণপুর 2 অঞ্চলের বেলডাঙ্গা সহ  বিভিন্ন গ্রামে গ্রামে সকলের কাছে গিয়ে করজোড়ে ভোট প্রচার সারলেন বিপদতারণ বাগদি। খড়গ্রাম বিধানসভার বেলডাঙ্গা এলাকাবাসীর সঙ্গে কথা বলেন শোনেন তাদের অভাব অভিযোগ। এখন চোখে পড়ার বিষয় হলো কংগ্রেসের চেয়ে সিপিএমের প্রচারের চাহিদা যা লাল ঝাণ্ডার সঙ্গে এলাকা প্রচারে তাক লাগিয়ে দিয়েছে। এলাকা মানুষ বলছে আসলে আব্বাসের সঙ্গে জোট হাওয়ায় এখানে কংগ্রেস অনেক এগিয়ে থাকবে।গত দুদিন ধরে খড়গ্রাম বিধানসভার  এড়োয়ালি এলাকায় ছাত্র-যুব থেকে শুরু করে সংযুক্ত মোর্চার তথা বামফ্রন্ট ও কংগ্রেস পার্টির সিনিয়র নেতৃত্বের সঙ্গে বিধানসভা ভোট প্রচারে জনসংযোগ করতেএলাকায়  ঘুরছেন । এলাকায় ভোট প্রচার করতে গিয়ে বিপদতারণ বাগদি বলেন

উপলব্ধি এই এলাকার মানুষ চাই ভালবাসতে, তাদের দেখা স্বপ্নগুলো পূর্ণ করতে। যে স্বপ্নগুলো গণতন্ত্রবিরোধী তৃণমূল কংগ্রেস ও বিজেপি পার্টির স্বৈরাচারীর জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। খড়গ্রাম এলাকার মানুষ যেভাবে আজকে ভালোবাসা উজার করে দিলেন , তাতে আগামী বিধানসভা নির্বাচনের সকলের প্রিয়দাদা অধীর রঞ্জন চৌধুরী এবং জোটের হাত শক্ত করার মাধ্যমে আশীর্বাদ করেনআমার দৃঢ় বিশ্বাস। শুধুমাত্র খড়গ্রাম বিধানসভার নয় সমগ্র বাংলা ছাত্র যুব সমাজের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য তারা এগিয়ে আসবেন।





Others News

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে গোকর্ণের স্নেহা। বাড়ি ফেরাতে কাতর আবেদন পরিবারের।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে গোকর্ণের স্নেহা।  বাড়ি ফেরাতে কাতর আবেদন পরিবারের।


ডাক্তারি পড়তে ইউক্রেনে আটকে কান্দির স্নেহা! বাড়ি ফেরানোর কাতর আবেদন পরিবারের

 

রঙ্গিলা খাতুন, কান্দি 

বাবা মায়ের একটাই চিন্তা মেয়ে কবে বাড়ি ফিরবে! ইউক্রেনের গোলাবারুদে সবথেকে বিপাকে পড়েছেন সেদেশে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা।চিন্তিত কান্দির গোকর্ণ পরিবার। ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে কান্দির গোকর্ণ গ্রামের ছাত্রী স্নেহা দাস। ভয়ঙ্কর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার পরিবারের লোকেরা। কবে ফিরবে? কীভাবে ফিরবে? সেই আশায় তাকিয়ে রয়েছেন তার পরিবার। 
    উল্লেখ্য মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণের পানপাড়া গ্রামের বাসিন্দা স্নেহা দাস। পিতা সাধন দাস গৃহশিক্ষক, মা শম্পা দাস। গোকর্ণ এন জি গার্লস হাইস্কুলের মেধাবী ছাত্রী ২০১৩ সালে মাধ্যমিক এবং তারপর গোকর্ণ প্রসন্নময়ী হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পড়াশোনা করে ডাক্তারি পড়াশোনার জন্য ইউক্রেনের পলতভা স্টিট মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি হোন। কভিডের জন্য অনলাইনে ক্লাস চললেও, গত মাস থেকে অফলাইনে ঠিকমতো পড়াশোনা হচ্ছিল। 
        স্নেহা দাস সংবাদ মাধ্যমে জানান " গত বুধবার থেকে কলেজের ক্লাস বন্ধ হয়েছে। রুশবাহিনার দাপটে ঘর বন্দী। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৫০০ কিমি দূরে পলতভা এলাকায় রয়েছি। সেখানে রুশ বাহিনীর তান্ডব কম তবুও আতঙ্কে রয়েছি। এমন বিপদে পড়ব দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। আমি দ্রুত বাড়িতে ফিরতে চাই। "
     এই মেধাবী ছাত্রীর জন্য চিন্তায় পরিবারের পাশাপাশি শিক্ষক থেকে এলাকার বাসিন্দা।
      স্নেহার পিতা সাধন দাস বলেন " আমার দুই মেয়ে, বড়টা গত তিন বছর হলো ডাক্তারি পড়তে গিয়েছে। কখনো চিন্তা করিনি কিন্তু যুদ্ধের খবর শুনে রাতে ঘুম আসছে না! সংবাদ মাধ্যমের সাহায্যে সরকারের কাছে অনুরোধ করছি যাতে করে আমার মেয়েকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।"


     স্নেহার মা শম্পা দাস বলেন " যুদ্ধ হচ্ছে শুনেই মেয়ের জন্য খুব চিন্তা হচ্ছে! গতকাল রাত্রে মেয়ের সঙ্গে কথা হয়েছে, খুব চিন্তায় আছে। তবে মেয়ের দুজন সিনিয়ার বান্ধবী আছে তারা ওকে খুব সাহায্য করছেন। সরকার যেন আমার মেয়েকে বাড়িতে ফেরার ব্যবস্থা করে দেন "
     প্রসঙ্গত বাংলার অনেক পড়ুয়া যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছে। ইতিমধ্যেই নবান্ন এবং ভারতের বিদেশ মন্ত্রক পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে তৎপর শুরু করেছেন।
     এ বিষয়ে স্নেহার কাকা প্রার্থ দাস বলেন " গতকাল নবান্নের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা আশ্বাস দিয়েছেন লিষ্ট এবং দূরত্ব অনুযায়ী খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনা হবে। "


    কেবলমাত্র স্নেহা আতঙ্কিত তাই নয় তার পরিবারের সকলেই আতঙ্কিত, চিন্তিত। এমতাবস্থায় কতদিনের মধ্যে ফিরবে সেদিকেই তাকিয়ে পরিবার।