দোলে চেতনা, চেতনার বসন্তোৎসব মুর্শিদাবাদ জুড়ে

29th March 2021 2:01 pm জেলা
দোলে চেতনা, চেতনার বসন্তোৎসব মুর্শিদাবাদ জুড়ে


দোলে চেতনা, চেতনার বসন্তোৎসব মুর্শিদাবাদ জুড়ে

জৈদুল সেখ, কান্দি, মুর্শিদাবাদ  

বাঙালির প্রিয় উৎসবের মধ্যে অন্যতম দোলপূর্ণিমা, বসন্তোৎসব বা হোলি উৎসব। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে।

কান্দিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো বসন্ত উৎসব। রবিবার সকাল থেকেই কান্দির বিভিন্ন ক্লাব ও সংস্থার পক্ষ থেকে প্রভাত ফেরি, ডান্ডিয়া নৃত্য ও বসন্তের গানে মাতিয়ে তোলে কান্দি শহর। কান্দি শহরের বিভিন্ন জনবহুল এলাকায় নৃত্য পরিবেশন করেন সংস্থার কচি কাচারা। বোলপুরের অনুরুপ বসন্ত উৎসব পালন করা হয়। অন্যদিকে বড়ঞা ব্লকের পাঁচথুপিতে ও বসন্ত উৎসব পালন করা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

জীবন্তির চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আবৃত্তি, গান, নৃত্য যেমন খুশি সাজো, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদির মাধমে বসন্তোৎসব পালন করা হয়। চেতনার শিক্ষক রাহিবুল জানান করোনা বিধি মেনে শিক্ষার্থীদের এই উৎসবে সামিল করতে পেরেছি। 

চেতনা

 দোলপূর্ণিমার প্রথম দিনেই মেতে উঠল বহরমপুর শহরবাসী , বিভিন্ন ক্লাব ও সংস্থার পক্ষ থেকে বসন্ত উৎসবে হোলিতে মেতে উঠল সকলে। রবিবার সকাল থেকেই রঙিন পোশাকে ছোট থেকে বড় প্রত্যেকে পাঠবিতানের আঙিনায় এসে হাজির হয়। শুরু হয় প্রভাতফেরির মধ্যে দিয়ে বসন্ত উৎসব, শান্তিনিকেতনের আদলে প্রতি বছরের মতো এবারও পাঠ বিতান বসন্ত উৎসবের আয়োজন করে। এদিন বসন্ত উৎসবের বিভিন্ন গানের সাথে রঙিন পোশাকে ও আবির মেখে শুরু হয় নিত্য অনুষ্ঠান। ছোট থেকে বড় প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 বহরমপুরের শম্পা নৃত্য কলাকেন্দ্র। ছোট ছোট ছেলে মেয়েদের রঙীন পোষাক পড়িয়ে বসন্ত উৎসবের গানে তাল তাল মিলিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে।
 তাছাড়াও মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটির উদ্যোগে লালবাগ বান্ধব সমিতি ময়দানে গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছে " বসন্ত উৎসব ২০২১। সেই উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
উল্লেখ্য বিধানসভা নির্বাচনের প্রথমদফা শেষ হয়েছে ইতিমধ্যেই দেখা গেল বিভিন্ন রঙের চাহিদা! তবে রাজনৈতিক রং ভুলে বাঙালির মনে প্রাণে উৎসবের চেতনা এখনো রয়েছে ভোটের মরসুমে সেটাই প্রমাণ করল। 





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।