কান্দিতে বিজেপির কোন্দল, জ্বালিয়ে টায়ার, পড়লো তালা! গৌতমের বিরুদ্ধে

19th March 2021 11:50 pm জেলা
কান্দিতে বিজেপির কোন্দল, জ্বালিয়ে টায়ার, পড়লো তালা! গৌতমের বিরুদ্ধে


কান্দিতে বিজেপির কোন্দল, জ্বালিয়ে টায়ার, পড়লো তালা! গৌতমের বিরুদ্ধে

চেতনা নিউজ, কান্দী 

মুর্শিদাবাদ জেলার ৬৮ কান্দি বিধানসভা বিজেপি পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে কান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম রায়ের বিরুদ্ধে  বিক্ষোভ দেখান এমন কী ক্ষোভে বিজেপির অফিসে তালাও ঝুলিয়ে দেন বিজেপির পাঁচটি মন্ডল সভাপতি এবং বিজেপি নেতৃত্বরা। এই বিজেপি’র প্রার্থী বদল চেয়ে কান্দীতে আগুন জ্বালানো ঘটনাকে  তৃণমূল এবং বামেরা কটাক্ষ করে বলছে ওদের জামানত এবার জব্দ হবে। 

বৃহস্পতিবার কান্দীতে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা হয় গৌতম রায়ের নাম।  ২০১৯’এর উপনির্বাচনে এই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের হয় প্রার্থী হয়েছিলেন গৌতম রায় কিন্তু হেরে যাওয়ার পর থেকেই দূরত্ব বাড়তে থাকে তৃণমূলের সঙ্গে। যদিও দীর্ঘদিনের কান্দী পৌরসভার চেয়ারম্যান এবং গৌতমই ছিলেন অপূর্ব সরকারের পর সেকেন্ড ইন কমান্ড এলাকায় পরিচিত ছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে অপূর্ব সরকার তৃণমূল থেকে প্রার্থী হওয়ার পরই দল বদলে বিজেপি’তে যোগ দেন তিনি। 

বিজেপির অফিসে তালা

সেই গৌতমকে প্রার্থী হিসেবে মানতে নারাজ কান্দীর বিজেপি নেতা কর্মীদের একাংশ।শুক্রবার ক্ষুব্ধ বিজেপি কর্মীরা কান্দী টাউন বিজেপি সভানেত্রী বিনীতা রায়ের বাড়ি ঘেরাও করে স্লোগান তুলে বিক্ষোভ দেখান । প্রার্থী বদলের দাবীতে  জেলা নেতৃত্বের কাছে দরবারও করেছেন  মণ্ডল সভাপতি, কার্যকর্তারা। কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি প্রার্থী গৌতম রায় অবশ্য বলেন, 
 "সকলকে সাথে নিয়েই কাজ করবো। এই সমস্যা মিটে যাবে।"
শুক্রবার সকাল থেকেই কান্দীতে ছিল উত্তেজনা। দিনভর বিক্ষোভের পর সন্ধেয় দলের অফিসে তালা মেরে অফিসের সামনে আগুন জ্বালালেন বিজেপি কর্মীরা। পরে বিজেপির নেতৃত্ব আশ্বাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপি কর্মীদের মূলত দাবি বা ক্ষোভ যে কয়েকদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে এসে কিভাবে টিকিট পেল গৌতম রায়। বিজেপি কর্মীরা প্রশ্ন তুলেছে যে হয়তো বিজেপি বিজেপি নেতৃত্বকে টাকা দিয়ে গৌতম রায় এই বিধানসভা নির্বাচনের টিকিট কিনেছে।





Others News

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল

১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিলেন অর্পিতা পাল


মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অসুস্থ পরীক্ষার্থী!  হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করল সরকার 

 

  • ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল অর্পিতা পাল 
  • দীর্ঘদিন পর খাতা কলমে শুরু হলো মাধ্যমিক, পরিদর্শনে বিডিও 

 

রঙ্গিলা খাতুন, কান্দি


রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জুড়ে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ দুই বছর করোনা মহামারিতে অনলাইনে ক্লাস, ও পরীক্ষার পর এবার অনলাইন মুড কাটিয়ে জীবনের প্রথম সব চাইতে বড় পরীক্ষায় বসলেন সকল মাধ্যমিক ছাত্র ছাত্রীরা।করোনা মহামারীর কারণে বিগত বছরগুলোর রেকর্ড ভেঙে, এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করছেন,ছাত্র ছাত্রীরা। এই মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন কান্দি বিভিন্ন স্কুল উঠে এলো এমনই চিত্র। প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন বেলা ১১ টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষার্থীরা প্রবেশ করে। কান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া সতর্কতার মধ্যে শুরু হয় পরীক্ষা।


     করোনা বিধি মেনে মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি মহকুমার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলিতে। করোনা কালে বন্ধ ছিল স্কুল, ব্যাঘাত ঘটে পড়াশোনার। সব ঝড় ঝাপটা সামলে জীবনের বড় পরীক্ষায় সন্তানরা। কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা ঘিরে অভিভাবকরাও ছিলেন উচ্ছ্বসিত। কান্দির বিভিন্ন স্কুলগুলির গেটের বাইরে দেখা যায় অভিভাবকদের ভিড়ও।
    মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ্য হয়ে পড়ে  রুপালি খাতুন নামে পাঁচথুপি গার্লস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষা সেন্টার পড়েছিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের বাহাদুরপুর নিমা হাই স্কুলে। পরীক্ষা শুরুর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হয় এবং রাজ্য সরকার তথ্য মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন বাহাদুর পুর নিমা হাইস্কুলে শিক্ষক সুভাষচন্দ্র দে।  ছাত্রীটিকে হাসপাতালের একটি কক্ষে সুনিশ্চিত নিরাপত্তা ও শিক্ষকের উপস্থিতিতে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় প্রশাসন এবং বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীর পরিবার।
     অন্যদিকে ১৮ দিনের বাচ্চা কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসে নজির সৃষ্টি করল অর্পিতা পাল। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে অর্পিতা পাল এগিয়ে যাওয়ার স্বপ্নকে জাগ্রত করল। ঘটনাটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি উচ্চ বিদ্যালয়ের ১৮ দিনের বাচাকে কোলে নিয়েই জীবনের প্রথম পরিক্ষা দিতে কুলি মহা বিদ্যাপীঠে আসে।অতিমারির পর পরীক্ষা দিতে পেয়ে খুশি অর্পিতা সহ তার পড়িবার।


পরীক্ষা শুরুর পর জীবন্তির উদয়চাঁদ হাইস্কুল সহ একাধিক স্কুল পরিদর্শন করেন কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল।

পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ।