ব্রিগেডে কান্দী, প্রচারে টুম্পা! বাম কংগ্রেসের

27th February 2021 10:08 pm রাজ্য
ব্রিগেডে কান্দী, প্রচারে টুম্পা! বাম কংগ্রেসের


 ব্রিগেডে কান্দী, প্রচারে টুম্পা! বাম কংগ্রেসের 

 জৈদুল সেখ, কান্দী 

বাম সমর্থিত জোটে লোকসভায় জয়ী অধীর রঞ্জন চৌধুরী এবং বিধানসভায় জোটে জয়ী সফিউল্ আলম খান। কিন্তু জয়ী হওয়ার পর অধীর কিংবা সফিউল সেভাবে বামেদের সঙ্গে মিটিং মিছিলে দেখা যায়না। সিপিএমের যুব কমরেড বাপ্পা মন্ডলের বলেন - বামপন্থীরা যেভাবে দায়িত্ব নিয়ে কংগ্রেসের পাশে দাঁড়ায় কিন্তু কংগ্রেসের নেতা কর্মীরা সেভাবে বামপন্থীদের পাশে থাকে না, তাসত্ত্বেও আমদের কোনো যায় আসে না কারণ আমরা পার্টির দায়িত্ব পালন করতে বধ্য পরিকর, পার্টির যা সিদ্ধান্ত দেবে আমরা মেনে চলব।"
তবে সব মান অভিমান দূর করে ব্রিগেড যাওয়ার প্রচার অভিযানে পিছিয়ে নেই কংগ্রেসেও পথ সভা থেকে মিছিল এমন কী বাম যুবকর্মী মইদুলের মৃত্যুর প্রতিবাদ সভা থেকে বন্ধ পালন কাঁধে কাঁধ মিলিয়ে করতে দেখা গেল। সিপিএমের অনেক কমরেডকে মজার ছলে স্লোগান তুলতে শোনা গেল 
 "কমরেড অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ
আগামী ২৮ তারিখ ব্রিগেডে কমরেড অধীরের জনসভায় দলে দলে যোগ দিন "
গত তেইশ তারিখ থেকেই জোর কদমে চলছে ব্রিগেডের প্রস্তুতি  ২৬ তারিখ এবং ২৭ তারিখ কান্দী বাসস্ট্যান্ডে, জীবন্তি, গোকর্ণসহ একাধিক যায়গায় মিছিল ও পথসভা করেন, তবে এবারের দেওয়ালের লিখন শুরু করে মিছিলে পথসভায় প্রচার চমক হিসাবে  টুম্পা সোনা, কোথায় "বাবা তোর দরবারে সব চোরেদের মেলা " প্যারোডি গান বাজিয়ে কিছুটা উৎসাহ চোখে পড়ল। 
ব্রিগেডের প্রচারে কান্দী বিধায়ক সফিউল আলম খান ( বনু খাঁ) বলেন -"আমরা কংগ্রেসের পক্ষ থেকে কান্দী বিধানসভা থেকে পাঁচ হাজার কর্মী সমর্থক নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি,"


অন্যদিকে সিপিএম কান্দী এরিয়া কমিটির সম্পাদক স্বরুপ মুখার্জী বলেন " কান্দী থেকেই ১০ হাজারেরও বেশী লোক ব্রিগেডে যাবার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। " 
দেওয়াল লিখন থেকে প্রচার কোথাও পিছিয়ে নেই বাম কংগ্রেস। এ বছরের ব্রিগেডের টান বা ভালোবাসা এতটাই প্রবল কান্দীর বামফ্রন্টের যুব নেতা সফিউর রহমান কথা শুনলেই বোঝা যায়
" পিতা ফরিদ সেখ গত ১৫ দিন আগে ব্রেনস্টকে হসপিটালে ভর্তি, এক মাত্র রোজকারে সংসার চলে, ভেবেছিলাম এ বছর ব্রিগেডে যেতে পারব না কিন্তু গতকাল রাত থেকেই মন কিছুতেই মানছে তাই অসুস্থ পিতকে ওষুধ কিনে দিয়ে বেরিয়ে পড়লাম "





Others News

পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন, এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা

পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন,  এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা


পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন, 

  • এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা

রঙ্গিলা খাতুন, বড়ঞা

সংসার সামলাতে রুটিরুজির টানে কাজে গিয়েছিলেন ভিনদেশে। আর সেখানে গিয়ে ঘটল বিপত্তি। সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার যুবক। মুর্শিদাবাদ জেলার কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা নাম আলি হোসেন শেখ (৩৪)। 
পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবারের পক্ষ থেকে মৃত আলী হোসেনের দেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করলেও শকোনো সুরাহা মিলেনি। শেষ পর্যন্ত আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ে সৈয়দি আরবেই জানাযার নামাজ পড়ে খবর দেওয়া হয়েছে জানান মৃত আলীর ফুপাইতো ভাই মাহাবুর রহমান। 


 মৃত আলী হোসেনের স্ত্রী রাজ নেহার খাতুন বলেন গত তিন বছর আগে কাজের সুত্রে সৈয়দি আরবের আল খারিজে গিয়েছিল, ওখানে কপিলের সঙ্গে ইকামা নিয়ে সমস্যা হয়েছিল। বাইরে বাইরে কোনো রকমে কষ্ট করে কাজ করত। ঈদের আগে বাড়ি বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ইকামার জন্য সঠিক সময়ে বাড়ি ফিরতে পারেনি। সৈয়দি আরবেই ঈদের নামাজ পড়েন। তার স্ত্রী আরও জানান  মঙ্গলবার রাত্রি আটটার সময় আমার সঙ্গে কথা হচ্ছিল আবার পর ফোন করছি বলে রেখে দেওয়ার পাঁচ মিনিট পর সেখান থেকে তার বন্ধুরা জানান মারা গেছে। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না। পরে ভিডিও কল করে জানতে পারলাম স্টোক হয়ে মারা গেছে।
   পরিবার সুত্রে জানা গেছে মৃত আলী হোসেনের দেহ আনার জন্য কপিলের সঙ্গে যোগাযোগ করা হলে সে দায়িত্ব নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে সেভাবে আশ্বাস না পাওয়া যায়নি তাছাড়া দেহ আনার জন্য লাখ লাখ টাকার প্রসঙ্গ উঠছে। দীন মজুর কোনো রকমে সংসার চলে লাশ নিয়ে আসার খুব চিন্তা পড়েছিল সংসার। শেষ পর্যন্ত শুক্রবার জুম্মার নামাজ পড়ে আরও মৃত তিনজনের সঙ্গে মৃত আলী হোসেনের জানাযার নামাজ পড়ে সৈয়দ আরবেই মাটি দেওয়া হয় বলে জানিয়েছেন ফুপাই তো ভাই মাহাবুর রহমান।
  মৃত আলী হোসেন কে শেষ বারের মতো দেখতে না পেয়ে চোখের জলে ভেজালেন স্ত্রী রাজ নেহার খাতুন। এখনো বাবার অপেক্ষায় ছয় বছরের ফুটফুটে মেয়ে সরা খাতুন।