বাম-গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সরকার গঠিত হবে রাজ্যে : সুজন চক্রবর্তী

14th February 2021 6:11 pm রাজ্য
বাম-গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সরকার গঠিত হবে রাজ্যে : সুজন চক্রবর্তী


বাম-গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সরকার গঠিত হবে রাজ্যে : সুজন চক্রবর্তী 

চেতনা নিউজ


সকলের জন‍্য শিক্ষা ও শিক্ষা শেষে কাজের দাবিতে যখন রাজ‍্যের ছাত্র যুবরা নবান্ন অভিযান করছে তখন রাজ‍্যের সরকার  পুলিশ দিয়ে ছাত্র যুবদের শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার চেষ্টা করছে। ছাত্র যুবদের মিছিলের উপর পুলিশ নির্মম অত‍্যাচার করেছে। রাজ‍্যের ছাত্র যুবরা পুলিশের এই আক্রমণে পিছু না হটে সামনা সামনি দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করেছে। বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ‍্য সরকারের মুখোশ খুলে গেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গঠিত হবে বলে জানান বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। রবিবার হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট ও জাতীয় কংগ্ৰেসের পক্ষ থেকে জিনিসপত্রের দাম কমাও, ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করো, শ্রম কোড বাতিল করো ও তিনটি কৃষি আইন বাতিলের  দাবিতে বেলেপোল মোড় থেকে একটি সুসজ্জ্বিত  মিছিল  শুরু হয়ে দীর্ঘ ৭ কিলোমিটার পথ পরিক্রমা করে চূনাভাটিতে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সুজন চক্রবর্তী, জেলা বামফ্রন্টের আহ্বায়ক বিপ্লব মজুমদার , পার্টি নেতা সমীর সাহা , সুমিত্র অধিকারী সহ জেলা বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ। মিছিল যত পথ এগিয়েছে মিছিলে যোগদানের সংখ্যা তত বেড়েছে। মিছিলে ছাত্র , যুব , মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রাস্তার ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ যেভাবে দাবি গুলোর প্রতি সহমর্মিতা জানিয়েছেন তাও চোখে পড়ার মতো। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব‍্য রাখেন সুজন চক্রবর্তী, পার্টি নেতা শ্রীদীপ ভট্টাচার্য , ফরওযার্ড ব্লক নেতা সুজয় ঘোষ ও জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি পলাশ ভান্ডারী। সভাপতিত্ব করেন আরএসপি নেতা কাশিনাথ মুখার্জি।

সভায় সুজন চক্রবর্তী বলেন বাংলার রাজনীতিকে কলুষিত করছে তৃণমূল ও বিজেপি। বামপন্থীদের মানুষের কাছে বিকল্পের বার্তা নিয়ে পৌঁছাতে হবে। তিনি বলেন মানুষ নিজের অভিজ্ঞতায় দেখেছেন মানুষের বিপদ আপদে বামপন্থীরাই পাশে থাকে। তাই মানুষের কাছে বামপন্থীদের স্পষ্ট বার্তা নিয়ে যেতে হবে যে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার বামপন্থীদের দ্বারাই গঠিত হবে। সভায় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য বলেন রাজ‍্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি নিজেদের মধ‍্যে বোঝাপড়া করে চলছে। দুর্নীতি ভাগাভাগি করছে তারা। এদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন‍্য বামপন্থীরা লড়াই চালাচ্ছে। বাংলার স্বার্থে এদের দুইজনকেই আমাদের নির্বাচনে হারাতে হবে। তিনি আরও বলেন পশ্চিমবাংলা পরিবর্তনের দিকে এগোচ্ছে। বাংলার মানুষ আগামী বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস গঠন করে আমাদের রাজ‍্যে বিকল্প সরকার গঠন করবে।





Others News

পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন, এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা

পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন,  এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা


পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন, 

  • এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা

রঙ্গিলা খাতুন, বড়ঞা

সংসার সামলাতে রুটিরুজির টানে কাজে গিয়েছিলেন ভিনদেশে। আর সেখানে গিয়ে ঘটল বিপত্তি। সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার যুবক। মুর্শিদাবাদ জেলার কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা নাম আলি হোসেন শেখ (৩৪)। 
পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবারের পক্ষ থেকে মৃত আলী হোসেনের দেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করলেও শকোনো সুরাহা মিলেনি। শেষ পর্যন্ত আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ে সৈয়দি আরবেই জানাযার নামাজ পড়ে খবর দেওয়া হয়েছে জানান মৃত আলীর ফুপাইতো ভাই মাহাবুর রহমান। 


 মৃত আলী হোসেনের স্ত্রী রাজ নেহার খাতুন বলেন গত তিন বছর আগে কাজের সুত্রে সৈয়দি আরবের আল খারিজে গিয়েছিল, ওখানে কপিলের সঙ্গে ইকামা নিয়ে সমস্যা হয়েছিল। বাইরে বাইরে কোনো রকমে কষ্ট করে কাজ করত। ঈদের আগে বাড়ি বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ইকামার জন্য সঠিক সময়ে বাড়ি ফিরতে পারেনি। সৈয়দি আরবেই ঈদের নামাজ পড়েন। তার স্ত্রী আরও জানান  মঙ্গলবার রাত্রি আটটার সময় আমার সঙ্গে কথা হচ্ছিল আবার পর ফোন করছি বলে রেখে দেওয়ার পাঁচ মিনিট পর সেখান থেকে তার বন্ধুরা জানান মারা গেছে। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না। পরে ভিডিও কল করে জানতে পারলাম স্টোক হয়ে মারা গেছে।
   পরিবার সুত্রে জানা গেছে মৃত আলী হোসেনের দেহ আনার জন্য কপিলের সঙ্গে যোগাযোগ করা হলে সে দায়িত্ব নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে সেভাবে আশ্বাস না পাওয়া যায়নি তাছাড়া দেহ আনার জন্য লাখ লাখ টাকার প্রসঙ্গ উঠছে। দীন মজুর কোনো রকমে সংসার চলে লাশ নিয়ে আসার খুব চিন্তা পড়েছিল সংসার। শেষ পর্যন্ত শুক্রবার জুম্মার নামাজ পড়ে আরও মৃত তিনজনের সঙ্গে মৃত আলী হোসেনের জানাযার নামাজ পড়ে সৈয়দ আরবেই মাটি দেওয়া হয় বলে জানিয়েছেন ফুপাই তো ভাই মাহাবুর রহমান।
  মৃত আলী হোসেন কে শেষ বারের মতো দেখতে না পেয়ে চোখের জলে ভেজালেন স্ত্রী রাজ নেহার খাতুন। এখনো বাবার অপেক্ষায় ছয় বছরের ফুটফুটে মেয়ে সরা খাতুন।