বামেদের প্রতিবাদী মিছিলে বিপুল জনস্রোত, লাল ঝান্ডার নতুন দিশা

9th July 2020 12:28 pm রাজ্য
বামেদের প্রতিবাদী মিছিলে বিপুল জনস্রোত, লাল ঝান্ডার নতুন দিশা


বামেদের প্রতিবাদী মিছিলে বিপুল জনস্রোত, লাল ঝান্ডার নতুন দিশার 

চেতনা নিউজ , হাওড়া : 

মানুষ যেন নতুন করে লাল ঝান্ডার উপর আশ্বাস বিশ্বাস ও ভরসা খুঁজে পাচ্ছে। 
উলুবেড়িয়া-১ ব্লকে আমফান নিয়ে বেশ কয়েকদিন আগেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার সেই দুর্নীতির উপযুক্ত তদন্ত চেয়ে উলুবেড়িয়ায় পথে নামল বাম কর্মী-সমর্থকরা। আমফানে ক্ষতিপূরণ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্ত এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে উলুবেড়িয়া-১ ব্লকে ডেপুটেশন জমা দেয় স্থানীয় বাম নেতৃত্ব।সেই ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার বাম কর্মী-সমর্থক।


উলুবেড়িয়া-১ ব্লকের বিভিন্ন প্রান্তের প্রায় আড়াই হাজার বাম কর্মী সমর্থক উলুবেড়িয়া গরুহাটায় দলীয় কার্যালয়ের সামনে হাজির হয়।সেখান থেকে মিছিল করে তারা উলুবেড়িয়া ১ নং ব্লক অফিসে যায়।সেখানে উপস্থিত উলুবেড়িয়া থানার পুলিশ প্রথমে তাদের অফিসের গেটে আটকে দেয়।পরে গেট খুলে দেওয়া হলে তারা ভিতরে প্রবেশ করে।সেখানে বিক্ষোভ দেখানোর পর তারা বি ডি ও অফিসে ডেপুটেশন জমা দেয়। বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে আম্ফানের ক্ষতিগ্রস্তদের তালিকায় দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে।


 
সম্প্রতি আমফান দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে নন্দীগ্রামের এক পঞ্চায়েত প্রধান-সহ ২৫ জন স্থানীয় তৃণমূল নেতাকে সাসপেন্ড করল শাসকদল। জেলা জুড়ে উম্পুনের ক্ষতিপূরণ বিলিতে নন্দীগ্রাম-সহ বিভিন্ন এলাকার বেশ কিছু স্থানীয় তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগ ওঠার পর কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। কয়েক দিন আগে শুধু নন্দীগ্রামেরই ২০০ তৃণমূল নেতা-কর্মীকে শো-কজ নোটিস ধরানো হয়েছিল। সোমবার সমস্ত শো-কজের উত্তর আসার পর নন্দীগ্রামের ১ পঞ্চায়েত প্রধান এবং ২৫ জন স্থানীয় তৃণমূল নেতাকে অনির্দিষ্ট সময়ের জন্যে দল থেকে সাসপেন্ডের কথা ঘোষণা করা হয়। যাইহোক 
সেখানকার স্থানীয় মানুষেরা আবার লাল ঝান্ডা হাতে নিয়ে বিপুল শক্তিতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 





Others News

পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন, এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা

পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন,  এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা


পর ফোন করছি কিন্তু আর ফোন আসেনি, সৈয়দিতেই আলীর দাফন, 

  • এখনো বাবার অপেক্ষায় ৬ বছরের সরা

রঙ্গিলা খাতুন, বড়ঞা

সংসার সামলাতে রুটিরুজির টানে কাজে গিয়েছিলেন ভিনদেশে। আর সেখানে গিয়ে ঘটল বিপত্তি। সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার যুবক। মুর্শিদাবাদ জেলার কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা নাম আলি হোসেন শেখ (৩৪)। 
পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবারের পক্ষ থেকে মৃত আলী হোসেনের দেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করলেও শকোনো সুরাহা মিলেনি। শেষ পর্যন্ত আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ে সৈয়দি আরবেই জানাযার নামাজ পড়ে খবর দেওয়া হয়েছে জানান মৃত আলীর ফুপাইতো ভাই মাহাবুর রহমান। 


 মৃত আলী হোসেনের স্ত্রী রাজ নেহার খাতুন বলেন গত তিন বছর আগে কাজের সুত্রে সৈয়দি আরবের আল খারিজে গিয়েছিল, ওখানে কপিলের সঙ্গে ইকামা নিয়ে সমস্যা হয়েছিল। বাইরে বাইরে কোনো রকমে কষ্ট করে কাজ করত। ঈদের আগে বাড়ি বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ইকামার জন্য সঠিক সময়ে বাড়ি ফিরতে পারেনি। সৈয়দি আরবেই ঈদের নামাজ পড়েন। তার স্ত্রী আরও জানান  মঙ্গলবার রাত্রি আটটার সময় আমার সঙ্গে কথা হচ্ছিল আবার পর ফোন করছি বলে রেখে দেওয়ার পাঁচ মিনিট পর সেখান থেকে তার বন্ধুরা জানান মারা গেছে। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না। পরে ভিডিও কল করে জানতে পারলাম স্টোক হয়ে মারা গেছে।
   পরিবার সুত্রে জানা গেছে মৃত আলী হোসেনের দেহ আনার জন্য কপিলের সঙ্গে যোগাযোগ করা হলে সে দায়িত্ব নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে সেভাবে আশ্বাস না পাওয়া যায়নি তাছাড়া দেহ আনার জন্য লাখ লাখ টাকার প্রসঙ্গ উঠছে। দীন মজুর কোনো রকমে সংসার চলে লাশ নিয়ে আসার খুব চিন্তা পড়েছিল সংসার। শেষ পর্যন্ত শুক্রবার জুম্মার নামাজ পড়ে আরও মৃত তিনজনের সঙ্গে মৃত আলী হোসেনের জানাযার নামাজ পড়ে সৈয়দ আরবেই মাটি দেওয়া হয় বলে জানিয়েছেন ফুপাই তো ভাই মাহাবুর রহমান।
  মৃত আলী হোসেন কে শেষ বারের মতো দেখতে না পেয়ে চোখের জলে ভেজালেন স্ত্রী রাজ নেহার খাতুন। এখনো বাবার অপেক্ষায় ছয় বছরের ফুটফুটে মেয়ে সরা খাতুন।