কান্দীর মহলন্দীতে করোনা পজেটিভের রিপোর্ট ভুল ছিল, সরকারি ভাবে জানাচ্ছে
জৈদুল সেখ, কান্দী
কান্দী থানার অন্তর্গত মহলন্দী ১ গ্রাম পঞ্চায়েত অঞ্চলে ইয়াসমীন আক্তার নামে এক মহিলার গত ১০ই জুন করোনা পজিটিভ হয়েছে বলে রিপোর্ট দিয়েছিল বহরমপুরের এক বেসরকারী নার্সিং হোম। কিন্তু করোনা সংক্রান্ত কোনো লক্ষণ না থাকায় পরিবারের সন্দেহ ছিল, ফলে পরিবারের তরফে বহরমপুর মেডিক্যাল থেকে গত ১৪ তারিখ আবার করোনা সংক্রান্ত পরীক্ষা করা হয় এবং সেই রিপোর্টে দেখা যায় নেগেটিভ অর্থাৎ করোনার কোনো লক্ষণ নেই। ইয়াসমিন আক্তারের স্বামী মাইনুল কবীর জানাচ্ছেন যে
"আমার স্ত্রীর তো বটেই আমাদের পরিবারের ১২ জন সদস্যের সকলের করোনা নেগেটিভ এসেছে।সবচেয়ে খুশির বিষয় আমার স্ত্রী প্রেগন্যান্ট ছিল বর্তমানে কণ্যাসন্তানের জন্ম দিয়েছে সেই নতুন সদস্যও সুস্থ আছে। "
এই নেগেটিভ রিপোর্ট আসার পর পরিবার ও এলাকায় ভয় বিভ্রান্তি দূর হয়ে খুশির আবহাওয়া তৈরি হয়েছে। এখন প্রশ্ন থেকেই যাচ্ছে এই ধরনের ভুল রিপোর্ট যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কোনো রকম ব্যবস্থা গ্রহণ করবে কী না সেদিকে তাকিয়ে পরিবার।